মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার প্রতিনিধি: আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাৎক্ষণিক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। দুর্বৃওরা কোন এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোঃ আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে তবে তার পরিচয় এবং কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তিনি আরো জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments