মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ৫০ বছর আগে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে যে চিন্তা করেছিলেন তার হত্যার পর ঘাতকরা সেই চিন্তা আর করেনি। তারা ভাগ-বাটোয়ারা আর জনগণের টাকা আত্মসাৎ এর মধ্যে নিমজ্জিত ছিল। বঙ্গবন্ধু হত্যার পর থমকে যাওয়া বাংলাদেশে আবারো বঙ্গবন্ধুর স্বপ্ন গড়তে কাজ করছে সরকার। স্বাস্থ্য সেবাসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করছেন শেখ হাসিনা।
তিনি বলেন, চলনবিলের মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি, আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই।
তিনি শুক্রবার সকালে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় আল বাসার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সালমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতা ও মক্কা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিন হ্যাপি ৪ হাজার রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এছাড়া বিনামূল্যে অপারেশন, চশমা, চোখের ড্রপসহ ঔষধ প্রদান করা হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments