স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করেছেন বুবলী। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান।
ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। পোস্টের সঙ্গে যুক্ত ফটোকার্ডে জানানো হয়, গত ১১ মে ২০২৬ তারিখে তাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। প্রায় এক মাস পর আজ প্রকাশ্যে এলো এই সুখবর। পোস্টে চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করলেও এ বিষয়ে এখন পর্যন্ত শাকিবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দিন পাঁচেক আগে ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খান বুবলীকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। এরপর থেকেই নেটিজেনদের মাঝে বুবলীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। দেশের মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে তেমন সংবাদ না হলেও ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারসহ কয়েকটি সংবাদমাধ্যম সরাসরি শাকিব খানের বাবা হওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শোনা গিয়েছিল, বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং রমজানের প্রথম সপ্তাহে সন্তান প্রসবের জন্য আমেরিকায় গেছেন। বুবলী ও শাকিবের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মও হয়েছিল আমেরিকাতেই, ২০২০ সালের ২১ মার্চ।
শাকিব খানের প্রথম সন্তান আব্রাম খান জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০০৮ সালে তাদের বিয়ে ও ২০১৭ সালে বিচ্ছেদ হয়। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব-বুবলীর বিয়ে হয় বলে ২০২২ সালে জানান বুবলী। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার ছেলে বীরের ছবি প্রকাশ করেন দুজন। এবার শার্লিন খানকে নিয়ে শাকিব খান তৃতীয় সন্তানের বাবা হলেন।
কন্যা সন্তানের আগমনের খবর প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীরা শাকিব-বুবলীকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছেন। নতুন অতিথির জন্য দোয়া চেয়েছেন বুবলী। দীর্ঘদিন আড়ালে থাকার পর শুক্রবার নিজেই সুখবরটি জানালেন এই ঢালিউড তারকা। এ বিষয়ে শাকিব খানের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments