ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ৩০ আগস্ট ২০২৩ এক বিবৃতিতে বলেছেন, ড. ইউনুসের বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে আবার প্রমাণ করলেন বিএনপি দেশের সংবিধান, আইন, আদালত কিছুই মানে না। তারা বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদেরও বিচার বন্ধে দাবি করেছে এবং গোলাম আযম, সাঈদী, কাদের মোল্লা, নিজামী, মুজাহিদের মত চিন্থিত ও সর্বোচ্চ আদালাত কর্তৃক দন্ডিত যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছে। তারা বলেন, সংবিধান লংঘণকারী, সশস্ত্রবাহিনীর চাকুরিবিধি লংঘণকারী, অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিনাবিচারে ও প্রহসনমুলক বিচারে কর্নেল তাহেরসহ শত শত সামরিক অফিসার ও সৈনিক হত্যাকারী, সামরিক শাসক জেনারেল জিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থ, সম্পদের অপব্যবহার করে গোয়েন্দা সংস্থাকে দিয়ে উপর থেকে চাপিয়ে দেয়া অস্বাভাবিক রাজনৈতিক দল বিএনপির দন্ডিত যুদ্ধাপরাধী, খুনি,অপরাধী, দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গাওয়াটাই স্বাভাবিক। তারা বলেন, অপরাধীদের পক্ষে সাফাই গাইতে গাইতে বিএনপি দলটিই অপরাধীদের দলে পরিনত হয়ে গিয়েছে। তারা বলেন, পৃথিবীর সভ্য কোনো দেশেই সেই দেশের কোনো নাগরিক তিনি যতই সম্মানীয় হোন না কেন তিনি আইন ও বিচারের উর্ধে থাকতে পারেন না। বিএনপি যখন ড. ইউনুসের বিরুদ্ধে চলমান সকল মামলা প্রত্যাহার করার দাবি করছে তখন সমগ্র বিশ্ব দেখছে যুক্তরাষ্ট্রের গত মেয়াদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক আদালতে হাজিরা দিতে হচ্ছে এবং জেলখানা গিয়ে কয়েদি হিসাবে ছবি তুলতে, মাগ শট দিতে বাধ্য করা হচ্ছে। তারা বলেন, ড. ইউনুসের বিরুদ্ধে তার দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত প্রতিকার পাবার সাংবিধানিক ও আইনী মৌলিক অধিকার বলেই দেশের সংবিধান ও আইন দ্বারা গঠিত আদালতে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার চেয়ে মামলা করেছেন। ড. ইউনুসও সংবিধান ও আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থণের মৌলিক অধিকার চর্চা করছেন, উকিল নিয়োগ করেছেন এবং আদালত থেকে জামিন নিয়ে দেশে বিদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনুসের দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণের প্রতিকার চেয়ে মামলা প্রত্যাহার করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মৌলিক মানবাধিকার অস্বীকার ও লংঘিত হবে। এসব কিছু জেনেও বিএনপির একমুখে ড. ইউনুসের মামলা প্রত্যাহারের দাবি আরেক মুখে মানবাধিকারের জন্য মায়াকান্না বিএনপির রাজনীতির ভন্ডামিরই প্রমাণ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments