ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার পৈরতলা বাসস্ট্যান্ড থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৈরতলা পীর কামেল হযরত শেখ জালাল শাহ (রহঃ) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও জেলার প্রধান উপদেষ্টা আল্লামা সুফী আহমদ শাহ মোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কেন্দ্রীয় নেতা মাঈনউদ্দিন টিটু, আহলে সুন্নাত ওলামা ফেডারশনের জেলা সংগঠক আল্লামা মুফতী কেফায়েত উল্লাহ মাহমুদী, জেলা আহবায়ক মেহেদী হাসান আনিস, আঞ্জুমানে মারফত ট্রাষ্টের জেলা সভাপতি আজিজুর রহমান বাচ্চু, সেক্রোটারী নিজাম উদ্দিন চিশতী, জেলা সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, ডাঃ দেলোয়ার খান বেনু শাহ, এডভোকেট রাফি উদ্দিন, সালাউদ্দিন জামালীসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদে আজম। সৃষ্টির কল্যাণে আজকের এই দিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর পৃথিবীতে আগমন করেছিলেন। বক্তারা সত্য ও মানবতার মহান রাসুলের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণময়, শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় সকলের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলার শাখার নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments