ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর। তাদের উপর নির্ভর করেই নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মাদক সমস্যা নির্মূলে কার্যকর ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ পুলিশ। সাইবার ক্রাইমসহ নিত্যনতুন ঝুঁকি মোকাবেলায় পুলিশ বাহিনীর দক্ষতা বাড়লে জনগণ উপকৃত হবে।
তিনি আজ রাজারবাগ পুলিশ লাইন ঢাকায় 'পুলিশ সপ্তাহ-২০২৩' উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার, পিপিএম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি, রুমানা আলী এমপি উপস্থিত ছিলেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দেশমাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর কালজয়ী আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ লাইনের দেশপ্রেমিক সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। এসময় তিনি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশের নারী পুলিশ সদস্যবৃন্দ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছে। শান্তিরক্ষা কার্যক্রমসহ কর্মক্ষেত্রের সকল স্থানেই তারা সাফল্যের সাক্ষর রেখে চলেছে।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজ গঠনে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশ সদা নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ সপ্তাহ-২০২৩ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সুপ্রীম কোর্টের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments