দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কল্যাণপুর দরবার শরীফ থেকে দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ দিকে কল্যাণপুর দরবার শরীফ থেকে তাদের আটক করা হয় এবং উদ্ধার করা হয় লোহার তৈরি বিপুল সংখ্যক ঢাল, লোহার পাইপ ও হকিষ্টিক। আটক অস্ত্রধারীদের মধ্যে রয়েছে উপজেলার হোসনাবাদ গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে ইদু বিশ্বাস (৩০), আমদহ গ্রামের আফসারের ছেলে সাজদার হোসেন (৩২), ফিলিপনগর গ্রামের নাজিম প্রামানিকের ছেলে সুইট (২৮), পুরাতন আমদহ গ্রামের মাহাবুলের ছেলে শিমুল (২৭), মথুরাপুর শান্তিনগর গ্রামের করিমের ছেলে সলিম (৩৫) ও হোসেনাবাদ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে সজিব হোসেন (২৪)। এরা নাশকতা ও সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, কল্যাণপুর দরবার শরীফে দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে একদল দুস্কৃতিকারী অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে দরবার শরীফে অভিযান চালানো হয়। এসময় দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্রসহ ৬জনকে আটক করা হয়। আটক দুস্কৃতিকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়ে গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উলেøখ্য, গত ৬ জুন দুপুরে প্রকাশ্য দিবালোকে দরবার শরীফের কথিত পীর তাছের ফকিরের নির্দেশে দরবার শরীফের ভিতরে রাশেদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহত যুবকের পিতা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বাদী হয়ে দরবার শরীফের কথিত পীর তাছের ফকিরকে প্রধান আসামী করে ১০জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত ও হত্যা মামলার ৬আসামী দৌলতপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হলেও হত্যার পরিকল্পনাকারী ও হুকুমদাতা দরবার শরীফের কথিত পীর তাছের ফকিরসহ অপর আসামীরা পলাতক রয়েছে। পরবর্তীতে মামলাটি সিআইডির কাছে হস্থান্তরিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments