সিলেট অফিস: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদের বাকী সময়ের জন্য সভাপতি নির্বাচিত হন গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম সাইফুর রহমান তালুকদার।সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর অব্যহতিপত্র গৃহীত হওয়ায় এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়।
সাধারণ সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য আব্দুল বাসিত। সভায় তিনটি শোক প্রস্তাব গৃহীত হয়।এগুলো পাঠ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের শহীদদের স্মরণে শোক প্রস্তাব, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ ও সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের স্মরণে এক মিনিট নিরবতা ও সুরা ফাতেহা পাঠ করা হয়। সাধারণ সভায় দীর্ঘদিন থেকে অসুস্থ ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপন তাঁর অনুভূতি ব্যক্ত করেন এবং প্রবাসগমন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য(সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য) শ্রী আশীষ দে কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,নতুন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল, মো: আব্দুল হাছিব,ক্লাব সদস্য শিব্বির আহমদ ওসমানী,মো: সাইফুল ইসলাম, শ্রী আশিষ দে,ফারহানা বেগম হেনা,দেবব্রত রায় দীপন, মো: কামরুল আলম, সাদিকুর রহমান চৌধুরী,শাজাহান শাহেদ, মো: আলমগীর আলম, মো: আব্দুল বাসিত, এম এ ওয়াহিদ চৌধুরী, তাসলিমা খানম বীথি, মোশাররফ হোসেন সুজাত, মো: মোশাহিদ আলী, তারেক আহমদ খান, লোকমান হাফিজ, দেলোয়ার হোসেন মান্না,শাহীন আহমদ, ইফতেখার শামীম, আব্দুল হান্নান,শাহিদ আহমদ হাতিমী,হেনা মমো ,মাসুম বিল্লাহ ফারুকী,সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোলজার আহমদ হেলাল দায়িত্বপালনে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি একটি টেকসই গতিশীল প্রেসক্লাব গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments