ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে যুবক আব্দুল্লাহর (২৭) মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমানকে প্রধান ও জেলা পুলিশের (ডিএসবি) পরিদর্শক মাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, তাৎক্ষণিক সুরতহাল প্রতিবেদনে মৃত ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার বলেন, নিহতের কপাল ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের একটি বাড়িতে ৫ লাখ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন হিসেবে সলিমগঞ্জ বাজার থেকে পার্শ্ববর্তী বাঞ্ছারাপুরের যুবক আব্দুল্লাহকে আটক করে মারধর করে নবীনগরের বাড়াইলের লোকজন। প্রচন্ড মারধরের পর গুরুতর আহত অবস্থায় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে আবদুল্লাহকে সোপর্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে সোপর্দ করার পর পুলিশ তাকে অজ্ঞাত কারণে চারদিন আটকে রেখে নির্যাতন চালায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তার নির্দেশে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিউদ্দিনকে সাসপেন্ড ও গ্রেপ্তার করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিমউদ্দিনকে প্রধান আসামিসহ বাড়াইল গ্রামের তবি মিয়া, আলামিন, আয়নাল হক এ চারজনের নাম উলেøখসহ আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত এসআই মহিমউদ্দিনকে সাময়িক বহিষ্কার ও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাটির সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments