স্টাফ রিপোটার : সকল পর্যায়ের শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে শ্রমিক অধিকার পরিষদ।
সোমবার(১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, প্লেকার্ডসহ শ্রমিক র্যালিটি বিজয়নগর-কাকরাইল হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ( জেএসডি) আ.স.ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’র প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান।
এসম বক্তারা বলেন, এবারের মে দিবসে আমাদের মূল দাবি হলো রাষ্ট্রীয় নীতিনির্ধারণী সকল পর্যায়ে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এছাড়া ২৫ হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি চালু করা।
একই সঙ্গে সকল শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থান, খাদ্য, চিকিৎসা ও আবাসন নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা।
বক্তারা আরো বলেন, সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান কর্তৃক প্রস্তাবিত “অত্যাবশ্যক পরিষেবা আইন ২০২৩” শ্রমিক কর্মচারীদের দমন-পীড়নের আইন বলে মনে হচ্ছে । তাই অনতিবিলম্বে সংসদে প্রস্তাবিত বিল প্রত্যাহার করতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, সম্মিলিত শ্রমিক পরিষদ এর সমন্বয় মোশারেফ হোসেন মন্টু, হারুন অর রশিদ, সোহেল শিকদার, মোঃ বাচ্চু মিয়া, এইচ এম এরশাদ, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, সাখাওয়াত হোসেন দুলাল, নূর আহমদ সেলিম, জান্নাতুল ফেরদৌস, মাঈন উদ্দিন আহমেদ, মাওলানা ওমর ফারুক, আব্দুল জব্বার, শাহাবুদ্দিন সোহাগ, রাশেদুল ইসলাম প্রমূখ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments