কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা। সাধারন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে এ আয়রণ ব্রীজ নির্মান করে এলজিইডি। প্রায় ৫ বছর আগে চলাচলের অনুযোগী হয়ে পড়লেও এটি নির্মানে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জোয়ার-ভাটায় লবনাক্ত পানি প্রবাহিত হওয়ায় সেতুটি লোহার অ্যাঙ্গেল মরিচা ধরে নষ্ট হয়ে যায়। এছাড়া কংক্রিটের স্লাপ গুলো জীর্ণ দশায় পরিণত হয়। ২০২১ সালে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি।
ব্রিজ লাগোয়া বাসিন্দা তানভীন,সকালে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এরপর দেখি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে গেছে এবং ধোঁয়া উড়ছে।
একই এলাকার বাসিন্দা খান এ রাব্বি বলেন, ব্রিজটি ভেঙ্গে পড়ায় ১৫ গ্রামের অন্তত: ১৫ হাজার মানুষসহ পর্যটকরাও দুর্ভোগে পড়েছে। এ ব্রিজটি পার হয়ে কুয়াকাটায় আগত পর্যটকরা মি¯্রপিাড়া বৌদ্ধ মন্দিরে ঘুরতে যায়। এছাড়া স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ স্থানীয়রা চলাচল করেছিল। তাই দ্রুত সময়ের মধ্যে নতুন করে সেতুটি নির্মাণের দাবি জানান তারা।
উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক সাংবাদিকদের জানান, ভেঙ্গে যাওয়া এ সেতু সহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ টি সেতু নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments