কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগের এবার ইলিশের জালে ধরা পড়েছে ৪টি সেইল ফিশ।এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন।দেখতে অনেকটা পাখির মতো। তাই স্থানীয় জেলেদের কাছে পাখি মাছ হিসেবে বেশ পরিচত। গভীর সমুদ্রে ফারুক আকন নামের এক জেলের জালে এই মাছ ৪টি ধরা পরে। সোমবার বিকেলে মাছগুলো মৎস্য বন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। মাছ ৪ টির ওজন ১৪০ কেজি। নাঈম নামের এক আড়ৎদার এ মাছগুলো ২৫ হাজার টাকায় ক্রয় করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জেলে ফারুক আকন জানান, অন্যান্য মাছের সাথে এই মাছ ৪টি আটকা পরে। প্রথমে জাল থেকে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। তীরে আসলে মাছ ৪টি নিলামে বিক্রি করা হয়।
আড়ৎদার নাইম জানান, চারটি মাছ ২৫ হাজার টাকায় কিনেছে। ঢাকায় পাঠানোর জন্য প্রক্রিয়াধিন করা হচ্ছে। ভালো দাম পাবো বলে আশা করেছেন তিনি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন। খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে এর বেশ চাহিদা রয়েছে। এ মাছের ইংলিশ নাম সেইল ফিস। আর স্থানীয় জেলেদের কাছে পাখি মাছ হিসেবে পরিচিত।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments