সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে কলা চুরির অভিযোগে শাওন মিয়া (১৮) নামে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে।
এ ঘটনায় আজিম মিয়া (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের সামিউলের ছেলে।
গতকাল রবিবার রাত ৯ টায় ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের এ ঘটনা ঘটে। শাওন মিয়া ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নির্যাতনের শিকার শাওন মিয়া পৌরসভার পলবান্দা উজানপাড়ার এলাকার আকরাম হোসেন নেদা মিয়ার ছেলে। সে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বি এম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, প্রতিদিন শাওন মোশারফগঞ্জ বাজারে যায়। সেখান থেকে তাকে মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের মাছ ব্যাবসায়ী সামিউল ইসলাম ডেকে নিয়ে বাড়ির দেওয়ালের গ্রীলের সাথে বেঁধে তার ছেলে আজিমসহ আরও কয়েকজন মিলে কলা চুরির অপবাদ দিয়ে মধ্যযোগীয় কায়দায় নির্মমভাবে বেধড়ক মারধর করে। সেই নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুরুতর আহত শাওন বর্তমানে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েন ভোক্তভোগী পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছামিউল ইসলামসহ এলাকাবাসী। তারা জানান, পূর্ব শত্রুতার জের ধরে শাওনকে এভাবে নির্যাতন করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত করে এর বিচারের দাবি জানাচ্ছি।
নির্যাতনের শিকার শাওন মিয়া বলেন, আমি প্রতিদিন মোশাররফগঞ্জ বাজারে আড্ডা দেই। ঐদিন তারা আমাকে ফলো করছিলো। আমাকে ডেকে নিয়ে তারা এমন নির্যাতন করবে সেটা আমারও জানা ছিলো না।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, নির্যাতনের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments