কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. খালিদ সাইফুল্লাহ (১৭) নামে এক যুককের মৃতু হয়েছে। এঘটনায় গুরুতর আহত সাকিব, বেল্লাল হাওলাদার ও বাদল। তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে কলাপাড়া কুয়াকাটা মহসড়কে মহিপুর নুপুর সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ সাইফুল্লাহ উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া চরপাড়া গ্রামের মাহাবুবুল আলমের ছেলে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন , দুমরে মুচরে যাওয়া মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments