ফরিদপুর অফিস: ঘন কুয়াশার কারনে ২ ঘন্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরী চলাচল শুরু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও সকাল ৮টা ২০ মিনিটে আরিচা-কাজিরহাট রুটে ফেরী চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারনে নৌদুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও ভোর ৭টার দিকে আরিচা-কাজিরহাট ফেরী চলাচল বন্ধ দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও সকাল ৮টা ২০ মিনিটে আরিচা-কাজিরহাট রুটে ফেরী চলাচল স্বাভাবিক হয়।
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে।
জানাগেছে, দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় এই রুটে নদী পারের অপেক্ষায় কয়েকশত যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ঘন কূয়াশার কারনে এই রুটে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে য়াওয়ায় পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে এই নৌরুটে ১৫ টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments