স্টাফ রিপোটার: রাজধানীর সড়ক -মহাসড়ক ও মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নগরজুড়ে বেড়েছে যানবাহন।
একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘন্টার ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার প্রথম দিনের তুলনায় যান চলাচল অনেক বেড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী, সাইনবোর্ড, শনির আখড়া, মাতুয়াইল, রায়েরবাগ,শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলামোটর, নয়াপল্টন,প্রেসক্লাব,মগবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সাইনবোর্ড থেকে ফার্মগেইটের যাত্রী আবুল কালাম জানান, গতকালের তুলনায় আজ সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। একইকথা বলেছেন রাসেল ভূইয়া নামে একজন ব্যাংক কর্মকর্তা। তিনি মতিঝিল ডাচবাংলা ব্যাংকে কর্মরত।
এদিকে যাত্রাবাড়ী ও সায়েদাবাদসহ কয়েকটি বাসস্টপেজে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। নগরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি চেয়ার নিয়ে বসে আড্ডা দিচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।
শেওড়াপাড়ায় কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক রবিন হোসেনের সঙ্গে। তিনি বলেন, শনিবার দৌড়ানি খাইছি। সেই ঘটনার পর আতঙ্কে ছিলাম যে কী হয়। এরপর কয়েকদিন বের হই নাই। কিন্তু গতকালের পরিস্থিতি শান্ত দেখে আজ অটোরিকশা নিয়ে বের হয়েছি।
যাত্রাবাড়ী মোড়ে বাসের অপেক্ষায় থাকা মাজহারুল হক বলেন, আজ পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। একের পর এক বাস আসছে। তবে এখনো জনমনে কিছুটা শঙ্কা আছে। কী হতে পারে তা বলা মুশকিল।'
মিরপুর রুটের শিখর পরিবহনের একটি বাসের চালক কামাল হোসেন বলেন,আমি যদি গাড়ি না চালাই, তাহলে কীভাবে জীবিকা নির্বাহ করব? কিছুটা ভয় করছে। কিন্তু তারপরও বের হয়েছি। সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ আছে। তবে খুব বেশি যাত্রী নেই। পরিবারের মুখে দু'বেলা দুমুঠো ভাত দিতে হবে তো।
যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি রোধে আমরা সতর্ক অবস্থায় রয়েছি। তবে
আজ বৃহস্পতিবার সবচেয়ে বেশি যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রাবাড়ী মোড়ে সকালেই হালকা যানজট দেখা যায়। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কনস্টেবল জাহাঙ্গীর বলেন, এখন অনেক বেশি যানবাহন আছে। সিগন্যাল দেওয়া দরকার, অন্যথায় যানজট বাড়তে পারে।
একই অবস্থা রাজধানীর জয়কালী মোড়ে। প্রায় ৩ শতাধিক পাস্টিকের
চেয়ার পেতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। মাঝে মাঝে অবরোধ বিরোধী স্লোগান দিয়ে নেতাকর্মীদের গরম রাখতে দেখা গেছে। চৌধুরী আশিকুর রহমান লাভলু বলেন, আমরা প্রতিদিনের মতো আজকেও শান্তিপূর্ন অবস্থান নিয়েছি। মূলত ওয়ারী এলাকায় বিএনপি ও জামায়াত যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে,সেই জন্যই আমাদের অবস্থান।
যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু'র সমর্থকরা প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার ও ভোর থেকে সর্তক অবস্থান নিয়েছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন ৪৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন। তিনি বলেন, যাত্রাবাড়ী হচ্ছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এখানে যাতে কেউ কোনো ধরনের নাশকতা -নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য ভোর থেকে কাজী মনিরুল ইসলাম মনু ভাইয়ের নির্দেশে আমরা মাঠে আছি এবং থাকবো।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments