ডেস্ক রিপোর্ট: ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ভোর ৬টা ২৯ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে প্রায় ৫ থেকে ৫.১ বলে জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের নিকটে। এর গভীরতা ছিল প্রায় ৬৬ কিলোমিটার।
এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, একই সময়ের কাছাকাছি মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার আরেকটি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় এবং এর গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা প্রায় ১০০.৬ কিলোমিটার।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব বিস্তৃত এলাকায় ছড়ালেও ভূপৃষ্ঠে তীব্রতা তুলনামূলক কম ছিল। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments