ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি। তিনি বলেন, প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। সড়ক দূর্ঘটনারোধে কার্যকর কোন পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে ১ থেকে ৫ মে পর্যন্ত ৫ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৬ জনই মোটর সাইকেল আরোহি। আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এরমধ্যে মোটর সাইকেল আরোহি ছিলেন ৯৭ জন। এসব দূর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। তিনি বলেন, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেছে তাদের। অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবোরের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসছে। প্রতিদিন এমন মর্মান্তিক দূর্ঘটানার খবর শুনতে চায় না দেশের মানুষ।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে হবে। সড়ক দূর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments