গত ২৪ ঘন্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু

প্রকাশ : 01 Sep 2026
গত ২৪ ঘন্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু


স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট সকাল ৮:০০ টা থেকে ২৮ আগস্ট সকাল ৮:০০ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অদ্যাবধি দেশে হামে আক্রান্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। এর মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১০ জন।


একই প্রতিবেদন অনুযায়ী, অদ্যাবধি সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৮৬১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।


তথ্য সুত্র: সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পর্কিত খবর

;