মোঃ মহশীন আলী, রংপুর অফিস: শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা-শ্লোগানে শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাণীশংকৈল আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগম'এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাণীশংকেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ আরশেদুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী রানীশংকৈল উপজেলা শাখার সেক্রেটারী মোঃ রজব আলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উক্ত অফিসের মহিলা প্রশিক্ষক মোছাঃ সাহেরা খাতুন, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ভাতাভোগী টিম লিডার গণসহ দূর্গামন্ডমে নিয়োজিত সকল আনসার ও ভিডিপি'র সকল সদস্য- সদস্যাগণ!
রাণীশংকৈল উপজেলায় এ বছর ৫৬টি দুর্গা মন্ডমে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এসব দূর্গামণ্ডপে পূজা চলাকালীন সময়সহ অদ্য হতে পূজার দশমী পর্যন্ত নিরাপত্তা বজায় রাখার জন্য অধিক ঝুঁকিপূর্ণ মন্ডপে আটজন এবং কম ঝুকিপূর্ণ মন্ডপে ছয় জন করে সদস্য-সদস্যা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হারুন অর রশীদ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments