ডেস্ক রিপোর্ট: ইএটিএল (এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড) আয়োজিত এডুটিউব কুইজ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বে বিজয়ী হয়েছে সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়ের ব্যাকবেঞ্চার দল এবং মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের ফেলুদা দল।
শুক্রবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএটিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এঅনলাইন ও বিভাগীয় পর্বে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে জেলা পর্যায়ে বিজয়ী আটটি দল অংশ নেয়। অনলাইন ও বিভাগীয় পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছে ব্যাকবেঞ্চার ও ফেলুদা দল।
ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার সেরা ১৬ পর্বে অংশ নেবে বিজয়ী দল দুটি।
প্রতিযোগিতার বাকি ৬টি দল পেয়েছে ১০ হাজার টাকা করে পুরস্কার।
এডুটিউব মূলত একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এডুটিউব এলএমএস সুবিধা কাজে লাগিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের সাধারণ ও বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংক, হুয়াওয়ে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
উল্লেখ্য, গত ১০ মে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি ঢাকার একটি হোটেলে এডুটিউব কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ইএটিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেং সিকদার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বল প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments