ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা চশমা ব্যবসায়ী মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হল রুমে আয়োজিত চশমা ব্যবসায়ী মালিক সমিতির আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল রহিম বাবুলের সভাপতিত্বে ও সংগঠনের সাংগনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ খোকন খাঁন, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া প্রমুখ। এসময় চশমা ব্যবসায়ীদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ রৌশন আলম, মোঃ নান্টু মিয়া, মোঃ বোরহান উদ্দিন, মোঃ কালাম মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ কাউসার মিয়া। সম্মেলনের শুরুতেনব নির্বাচিত কমিটির সকলকে ফুল দিয়ে বরন করে নেন মালিক সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চশমা ব্যবসা একটি শিল্প ও সেবামূলক কার্যক্রম। তাই রোগীদের নির্ভুল ও সঠিক ভাবে সেবা দিতে হবে। এর মাধ্যমে ভোক্তা ও চশমা মালিকের সহিত সুসম্পর্ক গড়ে উঠবে।
সম্মেলনের শুরুর আগে জেলা চশমা ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তোফায়েল মনুমেন্ট এ গিয়ে শেষ হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments