স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দেন। এর আগে সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট আইভীকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে।
আদালতের আদেশের ফলে ওই দুই মামলাসহ মোট ১২ মামলায় আইভীর জামিন বহাল রইল।
আইভীর অন্যতম আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, ‘১২ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ও জামিন বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর বিষয়টি প্রক্রিয়াধীন। এই প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে তিনি মুক্তি পেতে পারেন বলে আশা করছি।’
তিনি আরও বলেন, এর আগে কয়েক দফায় ১০ মামলায় আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে আসামি করা হয়। এর মধ্যে গত ২ মার্চ একটি মামলায় এবং ১২ এপ্রিল অপর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ১০ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর নতুন করে সিদ্ধিরগঞ্জ থানার ওই দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সর্বশেষ ওই দুটি মামলাতেও জামিন বহাল থাকায় ১২টি মামলাতেই তিনি জামিনে রয়েছেন।
আইনজীবীদের মতে, আদালতের আদেশের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হলেই চলতি সপ্তাহে কারামুক্তি পেতে পারেন নারায়ণগঞ্জের সাবেক এই মেয়র।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments