সাভার (ঢাকা)প্রতিনিধি: তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতায় সাভারে সাধারণ জনগণের মাঝে প্রচারণা চালিয়েছে সাভার পৌর ছাত্রদল।
সম্প্রতি,দিনব্যাপী সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।আয়োজনের সার্বিক নির্দেশনা দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাভার পৌরসভায় মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভীর ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম,ফয়সাল হামিদ,আশিকুর ইসলাম নয়ন,সাভার মডেল কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আলম,সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সিফাত খান,সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের নেতা কাইফ আহমেদসহ
অন্যান্য নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “এই ৩১ দফা শুধু বিএনপির দলীয় কর্মসূচি নয়, এটি রাষ্ট্র মেরামতের রূপরেখা। সাধারণ মানুষের সচেতনতা বাড়লেই পরিবর্তন সম্ভব।”
উল্লেখ্য,সাভার পৌর ছাত্রদলের এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পরিবেশ তৈরি হয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments