ডেস্ক রিপোর্ট: শেকড়ের টানে ঘরমুখো মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। ঈদ উৎসবে নিজের নতুন মৌলিক গান ‘ফেরা’ নিয়ে ফিরলেন এ শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক অটমনাল মুন। ১৭ মার্চ গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল, স্পটিফাই ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে।
গানের কথা লিখেছেন শিল্পী কুহু নিজেই।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, “আমার গানের কথা ও সুরে সাধারণত নস্টালজিয়া, অপেক্ষা এবং নগরজীবনের নানা অনুভূতি প্রতিফলিত হয়। ‘ফেরা’-তেও ফিরে আসার আবেগ ও স্মৃতিমাখা অনুভূতির প্রকাশ ঘটেছে। ঘর ছেড়ে দূরে থাকা মানুষের মনে যে নস্টালজিয়া জন্ম নেয় ও দীর্ঘদিন পর নিজের ঘরে কিংবা দেশে ফেরার যে আবেগ ও অনুভূতি, তা ধারণ করেই তৈরি হয়েছে গানটি।”
নতুন এ গানটিতে ব্লুজ ও জ্যাজ এর অনুপ্রেরণা নিয়েছেন অটমনাল মুন, যা গানটিতে একটি স্বতন্ত্র মাত্রা যোগ করেছে। গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে স্কেচ এ্যানিমেশন ব্যবহার করে গানটির ভিডিওচিত্র প্রকাশ করা হবে, ভিডিওটি নির্মাণ করেছেন মীর হিশাম।
ছায়ানট থেকে নজরুলগীতিতে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে শিল্পী নাবিলা নূর কুহু তাঁর সংগীত শিক্ষা সম্পন্ন করেন। এছাড়া তিনি শুদ্ধসংগীত তালিম নিয়েছেন অনুপ বডুয়ার কাছে। শৈশব থেকেই তাঁর সংগীত প্রতিভা শ্রোতাদের মুগ্ধ করে আসছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর তালিকাভুক্ত শিল্পী হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের মৌলিক গান নিয়ে কাজ শুরু করেছেন, যার অধিকাংশেরই কথা ও সুর তাঁর নিজের করা। তাঁর উল্লেখযোগ্য মৌলিক কাজগুলোর মধ্যে রয়েছে সংগীতশিল্পী রাফার সঙ্গে যৌথভাবে তৈরি ‘বেহাগের এই রাত’, সন্ধির সাথে ‘দ্য সং অফ এ রোডট্রিপ’ এবং মুনের সঙ্গীতায়োজনে করা ‘শহুরে মায়া’। এছাড়াও তার ‘ছায়াহরিণের ডাক’ ও ‘শূন্যতায় জীবন’ গান দুটি বেশ শ্রোতানন্দিত।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করার পর নাবিলা নূর কুহু উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে সিটি অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বর্তমানে তিনি টেক্সাসের অন্যতম বৃহৎ শহর সিটি অফ গার্লেন্ড এর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিরেকর্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত ব্যস্ততার মাঝেও সংগীতচর্চা অব্যাহত রেখে সমানতালে বিভিন্ন অঙ্গরাজ্যে গান করে বেড়ানোর পাশাপাশি নিজের মৌলিক গান দিয়ে শ্রোতাদের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন নাবিলা নূর কুহু। ঈদে ঘরে ফেরা মানুষের প্রাণে তার এই ‘ফেরা’ গানটি দোলা দেবে এমনটাই প্রত্যাশা তার।
গানের লিংক
https://www.youtube.com/watch?v=MlMHnfD-vtk
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments