স্টাফ রিপোর্টার: এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন পরীক্ষার্থী। তাদের আবেদনের পর মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র ও স্ক্রিপ্ট পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়ন করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্মূল্যায়নের পর ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। পাশাপাশি ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফলে ১১টি শিক্ষা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৫৫ জনে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার পুনঃনিরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। মোট ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে, যার ওপর ভিত্তি করে গ্রেড ও জিপিএ সংশোধন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments