অনিক রায়,ফরিদপুর অফিস: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর, দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেই উন্নয়নমূলক নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করে চলেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর এলাকার বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কার্যক্রম উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, দেশের নদী, খাল ও জলাধার পুনরুদ্ধারের যে কর্মসূচি আজ শুরু হয়েছে, তা সেই উন্নয়নের ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি আরও বলেন," স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের কথা ভেবে ব্যাপক খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন, নদী ও খালের স্বাভাবিক গতিপথ রক্ষা এবং জলাবদ্ধতা নিরসন ছাড়া দেশের কৃষি ও জনজীবনের টেকসই উন্নয়ন সম্ভব নয়।"
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, ভাঙ্গা উপজেলায় মোট তিনটি খাল খননের পরিকল্পনা রয়েছে। এছাড়া ফরিদপুর জেলায় মোট ১৯টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমও এ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments