নজরুল ইসলাম, তালা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ ৯ জুন থেকে জেঠুয়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রামে ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ ১৩৩৫ বঙ্গাব্দ থেকে শুরু করে আজও অব্দি অতি সুনামের সাথে বিদ্যমান আছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহানাম যজ্ঞের গন্ধাধিবাস, মঙ্গলঘট স্থাপন, অষ্টপ্রহরব্যাপী অখন্ড তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন (মহানাম যজ্ঞ) অতঃপর কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরতি ও প্রসাদ বিতরণসহ তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী ভক্তবৃন্দের পদধূলিতে মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠবে যজ্ঞভূমি এই জেঠুয়া গ্রামটি এমনটি আশা করছেন পরিচালনা কমিটি। ১০ জুন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (তালা-কলারোয়া) সাতক্ষীরা -১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিরোজ কামাল শুভ্র, সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা, বিশ্বজিৎ সাধু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সাতক্ষীরা জেলা,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক কুমার ইন্দ্রজিৎ সাধু, মুরশিদা পারভীন পাপড়ি ভাইস চেয়ারম্যান তালা উপজেলা,
মঈনুল ইসলাম :বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তালা উপজেলার সভাপতি, দিলীপ কুমার অধিকারী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা সহ-সভাপতি,ও বাংলাদেশ কৃষকলীগ সদস্য, জাতীয় কেন্দ্রীয় কমিটি,নারায়ন মজুমদার সহ - সভাপতি পূজা উদযাপন পরিষদ,তালা উপজেলা শাখা। নগরঘাটা ইউ,পি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু,জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপি, ইউনিয়ন আ'লীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তি, আ'লীগ নেতা জুনায়েদ আকবর ও রামপ্রসাদ দাস।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ সাদী, লিটন, সাবেক ছাত্রলীগ সভাপতি দেবাশীষ অধিকারী , মহানাম যঞ্জ অনুষ্ঠান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments