সুব্রত সানা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এ দেশের মানুষ গুমের সঙ্গে পরিচিত ছিলো না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা চালু হয়েছে। সোমবার ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক মানববন্ধনে একথা বলেন তিনি।
তিনি বলেন, এ কেমন দেশ কেমন রাষ্ট্র কেমন সরকার আমরা বানালাম, যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে। যাদের হদিস খুঁজে পাওয়া যাবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদের তুলে নিয়ে গেলেও সরকার তার কোনো জবাব দেবে না।
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি মানবতার সমাজ গঠন করতে সক্ষম হবো বলে, গণতন্ত্রের পক্ষের একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো বলে। যেখানে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে। অথচ সেই অধিকারগুলো আজ অবৈধ সরকার কেড়ে নিচ্ছে। বুলেট এবং পিস্তল দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে। আট থেকে দশ বছর ধরে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘুম হওয়া সেইসব পরিবারের দায়িত্ব আজকে কে নেবে?
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments