নাটোর প্রতিনিধি: বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কন্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা।
মঙ্গলবার(২০ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে এই হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, দুষ্কৃতিকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি,তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রামণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুর্নীতিবাজ, দেশবিরোধী ওইসব দুস্কৃতিকারীদের শাস্তি চাই।
সাংবাদিক বুলবুল আহমেদ বলেন, সাংবাদিকদের নিজেদের ভেতর গ্রুপিং বন্ধ করতে হবে। ঢাকা অফিসগুলোর সরকারের চাটুকারিতা ও নগ্ন পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। তিনি বলেন, হয় দালালরা সাংবাদিকতা ছাড়ুন , নয়তো সাংবাদিকরা দালালি ছাড়ুন। নতুন সরকারের কাছে আমাদের আহবান গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করুন।
বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চলনায় এসময় বক্তব্যে রাখেন- সাংবাদিক রেজাউল করিম রেজা, জুলফিকার হায়দার জোসেফ, বুলবুল আহমেদ, নাজমুল হাসান, এস এম কামাল হোসেন, জালাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান টুটুল , গোলাম রাব্বানী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments