স্টাফ রিপোর্টার: শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, জাতি গঠন ও সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। এ জন্য শিশু ও কিশোর-কিশোরীদের (৬ষ্ঠ শ্রেণী-১০ম শ্রেণী) পড়ালেখার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ইসলামিয়া হাই স্কুল মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের এ সব কথা বলেন তারা। ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তৃতা করেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, পল্লবী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন, থানা একাডেমিক সুপারভাইসার শারমিন খান, এইচএনও স্কিল ডেভেরপমেন্ট সেন্টারের পুষ্টিবিদ ডা. তাসনিমা হক, মেডিক্যাল অফিসার ডা. মিশিতা দেবনাথ মৌ, গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপক রতন বালা প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার প্রতি শিশুদের উৎসাহিত করতে গুড নেইবারস বাংলাদেশের ১২তম স্যামসাং ভিলেজ প্রজেক্টের আওতায় ২৮০ জন শিশু ও কিশোর-কিশোরীর মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তাদেরকে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় ওই সকল স্কুলে শিক্ষার মান উন্নয়ন, উপস্থিতির হার বাড়ানো, ঝড়ে পরা রোধ ও অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত গুড নেইবারস বাংলাদেশ ১৩টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এবং ৪টি প্রকল্প নির্দিষ্ট প্রোগ্রামের (পিএসপি) মাধ্যমে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, ডিআরআর এবং রোহিঙ্গা জরুরি সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ২০০৭ সালে এমডিজি-২ পুরস্কার এবং ২০২৪ সালে শিক্ষক উন্নয়নে ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করেছে সংস্থাটি।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments