ফরিদপুর অফিস: মাদারীপুর শহরের শকুনী লেকপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন।
পুলিশ জানায়, শকুনী লেকপাড়ের মুক্তমঞ্চের সামনেই জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন অবস্থিত। সকালে সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।
এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত স্বাধীনতা অঙ্গন বা মুক্তমঞ্চে আজ বিকেল চারটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আবুল কালাম আজাদ প্রাথমিকভাবে জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে অথবা পরিকল্পিতভাবে সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও মূল জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments