নজরুল ইসলাম তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুশান্ত বিশ্বাস মনু (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। মৃত সুশান্ত বিশ্বাস মনুর বাড়ি তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে। বুধবার (৩১ আগস্ট) রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুশান্ত বিশ্বাস মনুর ছেলে সাগর বিশ্বস জানান, ৫ দিন আগে জ্বর আসছিলো। জ্বর আসার পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। ঐদিনই তাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু মেডিকেলে আইসিইউ না থাকায় বাবাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবালু সুশান্ত বিশ্বাস মনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ বছর এই প্রথম তালায় কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।তবে ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে খুলনা জেলায়।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনু ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments