আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলায় ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে আঘাত হানা এই ভূমিকম্পের মৃদু কম্পন বাংলাদেশের কুমিল্লাসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এই তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রের অবস্থান ছিল ২৩.৭৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.৯৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা ঢালাই জেলার অভ্যন্তরে। এনসিএস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় জানায়, “EQ of M: 3.8, On: 04/10/2026 00:57:38 IST, Lat: 23.757 N, Long: 91.995 E, Depth: 30 Km, Location: Dhalai, Tripura”
এনসিএস জানিয়েছে, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল এবং তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিঘ্নের কথাও জানায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করেন, উত্তর-পূর্ব ভারত বিশ্বের ষষ্ঠ ভূমিকম্প প্রবণ বেল্টের অন্তর্ভুক্ত হওয়ায় এ অঞ্চলে প্রায়ই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এনসিএস দেশজুড়ে সার্বক্ষণিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী নোডাল সংস্থা হিসেবে কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোম ...
সব মন্তব্য
No Comments