কুনহার জোড়া গোল
স্টাফ রিপোর্টার: ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শুক্রবার গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ২০২৬-এ প্রথম জয় তুলে নিল ব্রাজিল। ম্যাচের সবকটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের যোগ করা সময়ের গোলে সেলেসাওরা ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এবং শেষ পর্যন্ত ওই ব্যবধানেই ম্যাচ শেষ হয়। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে টানা দুই হারে হাইতি এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিল।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর একাদশে পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোকে বসিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহাকে নামান তিনি, আর সেই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ২৩ মিনিটে ভিনিসিয়ুসের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিদ ফেরালেও ফিরতি বলে কুনহার শট ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়ের গায়ে লেগে জালে জড়ায়। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের দুর্দান্ত থ্রু পাস ধরে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার লং পাস ধরে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন ভিনিসিয়ুস, স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল আর গোলের দেখা না পেলেও পুরো সময় নিয়ন্ত্রণ ধরে রাখে। রাফিনহা ৪০ মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন, তাঁর জায়গায় নামেন বোর্নমাউথের রায়ান। চোটের কারণে নেইমার এখনও দলের বাইরে। তরুণ ফরোয়ার্ড এনদ্রিক বিশ্বকাপ অভিষেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এবং একবার বল জালেও পাঠান, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়। হাইতি শেষ দিকে কয়েকটি আক্রমণ করলেও গোলরক্ষক অ্যালিসনকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।
ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে ছিল ব্রাজিল। ৫৭ শতাংশ বল দখলে রেখে ৯টি শটের ৫টিই লক্ষ্যে রাখে সেলেসাওরা, হাইতির ৮ শটের ৪টি ছিল অন টার্গেট। এই জয়ে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
বকশীগঞ্জ প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক য ...
ডেস্ক রিপোর্ট: বয়সকে সংখ্যা বানিয়ে ফুটবল মাঠে রাজত্ব করছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লুকা মদ্রিচ। ৩৫ পেরোনো এই তিন কিংবদন্তির ফিটনেসের রহস্য কিন্তু এক নয়। কেউ বেছে নিয়েছেন যোগাসন, কেউ পিলা ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপপর্বে শুক্রবার দারুণ দিন কাটাল স্বাগতিক যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মরক্কো ও প্যারাগুয়ে। নিজ নিজ ম্যাচে জয় তুলে নকআউট পর্বের দৌড়ে এগিয়ে গেল দলগুলো।যুক্তরাষ্ট্র ...
রফিকুল ইসলাম সুজন: শুক্রবার ১৯ জুন দিবাগত রাত ১২টার পর থেকে শনিবার ২০ জুন রাত ১২টা পর্যন্ত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের মাঠে নামবে যুক্তর ...
সব মন্তব্য
No Comments