স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে। আর বরাবরের মতো এবারও জাতীয় পার্টির রাজনৈতিক সিদ্ধান্তই হবে আগামী জাতীয় নির্বাচনের ট্রাম্পকার্ড। বিগত সময়ে জাতীয় পার্টিকে ছাড়া কোনো দল রাষ্ট্রক্ষমতায় যেতে পারেনি, আগামীতে পারবে না।
বাবলা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসীকতার সঙ্গে লড়াই করছেন, জাতীয় পার্টির লাখো নেতাকর্মীর পাশাপাশি দেশের আপামর জনসাধরণ সেই লড়াইয়ে জিএম কাদেরের সাথী হিসেবে রয়েছেন।
বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৪ এর কদমতলী থানার বউবাজারে ৫৩ ও ৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসম্পৃক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাঙ্গলের সমর্থনে এই জনসম্পৃক্ত সভায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসম্পৃক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা মহানগর দক্ষিন জাপার যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খসরু, কদমতলী থানা জাপার সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, মহিলা পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, কদমতলী থানা জাপার সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম, সদস্য সচিব রনি হাওলাদার, যুব সংহতি কদমতলীর আহবায়ক সজিব আহমেদ, মহিলা পার্টির কদমতলী থানার ভারপ্রাপ্ত আহবায়ক পারুল আক্তার, সদস্য সচিব শাম্মি আক্তার, যুগ্ন আহবায়ক ফরিদা ইয়াসমিন, জাতীয় ছাত্র সমাজ কদমতলী থানার আহবায়ক ইয়াসির আরফাত টিপু, কৃষক পার্টি কদমতলীর আহবায়ক আবুল কালাম প্রমুখ। সভা পরিচালনা করেন ডি.কে সমির।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাঙ্গল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এই জনসম্পৃক্ত সভায় বাবলা আরো বলেন, লাঙ্গল হলো এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিক। আশির দশকে যেমন অভিভক্ত ঢাকা-৪ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, ঠিক তেমনি বিগত সাড়ে নয় বছরেও শ্যামপুর কদমতলীতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নিবার্চনেও লাঙ্গলে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments