ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।
প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে টানা দুই সেট হারে স্বাগতিকরা। তবে চতুর্থ সেটেই ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে। আর পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারু মো. শাওন আলী (বাংলাদেশ), টুর্নামেন্ট সেরা জিয়ানবেক উলু (কিরগিজস্তান)। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই দল নেপাল ও শ্রীলংকা।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন খুবই কঠিন। তা করে দেখিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য তাদেরকে ধন্যবাদ। গৌরবের বিজয়ের মাস। এ মাসে শিরোপা জেতায় ধ্যনবাদ জানাই খেলোয়াড়দের। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে খেলাধূলাকেও সমান গুরুত্ব দিয়েছেন। এ জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।’
তিনি আরো বলেন, ‘ফাইনালের দুটি দলই অসাধারন খেলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশকে।’ ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই। তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে।’
স্টাফ রিপোর্টার: দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক ...
সিলেট অফিস: পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেটে দ্বিতীয় টেস্টেও ৭৮ রানে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। মঙ্গলবার, ১৯ মে ২০২৬, লিসবনের সিদাদে দো ফুতেবোলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনা ...
স্টাফ রিপোর্টার: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনু ...
সব মন্তব্য
No Comments