বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মো. খলিলুর রহমান ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক প্রবর্তন করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর রবিবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে এই স্বর্ণপদক প্রবর্তন করা হয়।
এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রফেসর ড. মো. খলিলুর রহমান-এর স্ত্রী মিসেস তাহমিনা খলিল ১২ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন। এসময় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে ‘প্রফেসর ড. মো. খলিলুর রহমান ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক’ প্রদান করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ের নিওরোসায়েন্স রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments