কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র জানালার গ্রিল বাঁকা করে ভিতরে প্রবেশ করে বারান্দায় থাকা সিন্দুকের তালা ভেঙে টাকা পয়সাসহ আরো একটি লোহার সিন্দুক নিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে কলাপাড়া থানার সামনে পৌর শহরের বড় কেন্দ্রীয় জামে মসজিদে। এ সময় চোরেরা ছোট ছোট কাঠের দান বাক্সের টাকা পায়সাও নিয়ে গেছে। তবে এসব দানবাক্সে ঠিক কত টাকা ছিলো সেটা নিশ্চিত করতে পারেনি কেউ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা। তবে চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পৌর শহরের বড় কেন্দ্রীয় জামে মসজিদের তদারকি কমিটির সাধারন সস্পাদক মো.হান্নান বেপারী জানান, মসজিদে বারান্দায় থাকা সিন্দুকের তালা ভেঙে টাকা পয়সাসহ প্রায় ১ মনের ওজনের একটি সিন্দুক চোরেরা নিয়ে গেছে। এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করেছি। তারা এসে তদন্ত করে গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনা শোনামাত্র আমরা মসজিদে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। তারপরও আমরা চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments