দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৪৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রিফুজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ। আটক জাহিদুল ইসলাম জাহিদ একই এলাকার ছামসের আলীর ছেলে এবং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো দলীয় পদে ছিলেন না তিনি।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments