রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, উন্নয়নের বাংলাদেশ এই লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নের ৪৭০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বোরো ধান চাষের জন্য ধান বীজ, সার ও প্রয়োজনীয় সকল বালাইনাশক বিতরণ করা হয়েছে।
ঢাকা ব্যাংক এর অর্থায়নে ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ নেকমরদ কারিগরি কলেজ মাঠে এসকল উপকরণ বিতরনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, রানীসংকৈল একটা প্রত্যন্ত অঞ্চল। এখানে এত সুন্দর উদ্যোগ নিয়েছে এ জন্য ঢাকা ব্যাংক ও পেট্রোকেম কতৃপক্ষকে ধন্যবাদ জানান। এক বিঘা ধান করতে যা যা দরকার তা সব কিছু এখানে দেওয়া হচ্ছে। যারা পাচ্ছেন আপনার অনেক ভাগ্যবান।
এখন আধুনিকতার ছোয়া লেগেছে, এজন্য উৎপাদন ভালো হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) শামীমা নাজনীন বলেন, আমাদের দেশে দিন দিন জমি কমে যাচ্ছে, আগে যেখানে ৭ কোটি মানুষের খাবার যোগান দেওয়া যাচ্ছিল না সেখানে এখন ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়া হচ্ছে। এটা সম্ভব হয়েছে উন্নত জাত আবিষ্কার করার কারনে। এ জন্য বিভিন্ন কোম্পানি কাজ করছে। এ সময় তিনি বলেন, আমাদের ধানের আবাদ বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, এখানে দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে কৃষকদের জন্য ভালো কিছু করতে হবে। এ জন্য খায়রুল সাহেবকে বলেছি শুধু ব্যবস্যা করলে হবে না। যার ফলে ঢাকা ব্যংক ও পেট্রোকেম কৃষকদের পাশে দাড়িয়েছে এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রকিবুল হাসান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, আবু রায়হান জি.এম সুগার মিল ঠাকুরগাঁও, আজম মেহরাব এসএভিপি ঢাকা ব্যাংক দিনাজপুর শাখা, বিজয় কুমার সাহা ম্যানেজার পেট্রোকেম বাংলাদেশ লিঃ, কামরুল হাসান ডেপুটি সেলস ম্যানেজার পেট্রোকেম বাংলাদেশ লিঃ, খাইরুল ইসলাম পরিবেশক পেট্রোকেম বাংলাদেশ লিঃ প্রমুখ।
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
সব মন্তব্য
No Comments