ডেস্ক রিপোর্ট: ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। মহাপূণ্যময় এই দিনে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বাণী দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি । বিশ্বনবীর জন্মদিনে বিশ্ববাসীর প্রতি তিনি জানান আন্তরিক অভিনন্দন।
বাণীতে বলেন, ৫৭০ খৃষ্টাব্দের এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ^নবীকে (সাঃ) দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মহানবী (সাঃ) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্য ও ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন তিনি। তাই, বিশ্ব মুসলিম এবং শান্তিকামী মানুষের সামনে অত্যান্ত তাৎপর্যময় মহাসম্মানিত এই দিনটি। মহাবিশে^র রহমত হিসেবে প্রেরিত রাসুল (সাঃ) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। রাসুল (সাঃ) এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখায়।
তাওহীদের প্রচারক, রিসালত ধারক ও বাহক, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুলকে (সাঃ) মহান আল্লাহ পাঠিয়েছেন- সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারীরুপে, আল্লাহর নির্দেশ সাপেক্ষে তাঁর দিকে আহ্বানকারীরুপে এবং উজ্জল প্রদীপ রূপে”। মহানবী (সাঃ) এর শিক্ষায় আমাদের জীবন আলোকিত হোক। মহানবীর (সাঃ) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ্ব সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত হোক।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments