ডেস্ক রিপোর্ট : ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু হবে রোববার। আবর দুনিয়ায় এটি প্রথম বিশ্বকাপ। কাতারের রাজধানী দোহাতেই হবে বিশ্বকাপের সমস্ত খেলা। দোহাকে কেন্দ্র করে গড়ে ওঠা আটটি স্টেডিয়ামে হবে মোট ৬৪টি ম্যাচ। উদ্বোধনী বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমখি হবে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর। সেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানও হবে। আধ ঘণ্টা ধরে হবে সেই অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানে কোন তারকা শিল্পীরা অংশ নেবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের বিভিন্ন তারকার শিল্পীদের নিয়ে প্রতিবেদন জন্ম দিয়েছে জল্পনার।
ফুটবল বিশ্বকাপ হোক বা অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোর ঝলকানি এবং তারকা শিল্পীদের পারফরম্যান্স দেখে মোহিত হয় বিশ্ব। যেমন বেজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এলইডি আলোকসজ্জা বা ২০১০ বিশ্বকাপ শাকিরার ওয়াকা ওয়াকা গান এখনও ভুলতে পারেন না ক্রীড়াপ্রেমীরা। কিন্তু দোহায় কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। দোহার ৪০ কিলোমিটার উত্তরে আল বাইত স্টেডিয়ামে হবে সেই অনুষ্ঠান। প্রায় ৬০ হাজার দর্শকাসন রয়েছে সেখানে।
ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন। তিনিই কাতার বিশ্বকাপের দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)কে। কাতার এবং ইকুয়েডরের মধ্যে ম্যাচের আগেই আধ ঘণ্টার অনুষ্ঠানের কথা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ফিফা এবং বিশ্বকাপের আয়োজক কমিটি একটু অন্যরকম উদ্বোধনী অনুষ্ঠান চাইছেন। যা প্রথমবার হবে। কেউ এক জন গান করবেন এ রকম শো চাইছেন না আয়োজকরা। তবে কী হবে তা নিয়ে চমক থাকাই ভালো।
ফিফা উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি খোলসা না করলেও বিস্তর জল্পনা ছড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডের এক সদস্য জাংকুকের পারফর্ম করার সম্ভাবনা শোনা যাচ্ছে। ব্রিটিশি সঙ্গীত শিল্পী দুয়া লিপা নামও শোনা যাচ্ছিল, তবে তিনি পারফর্ম করার খবর উড়িয়ে দিয়েছেন। রড স্টেয়ার্টও প্রস্তাব ফিরিয়েছেন বলে শোনা যাচ্ছে।
২০১০ বিশ্বকাপের অফিসিয়াল গান গাওয়া শাকিরা দোহার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে বলেও শোনা গিয়েছে। যদি স্পেনের এক সংবাদ মাধ্যমের দাবি কাতারে দেখা যাবে না শাকিরাকে। শেষ অবধি আল বাইত স্টেডিয়ামে কী হবে উদ্বোধনী অনুষ্ঠানে, সে দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।
আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments