ডেস্ক রিপোর্ট: সাভারে যুব নারীর নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন,নারীর অধিকার প্রতিষ্ঠায় ও নারীর উন্নয়নে কাজ করছে ওয়াইডাব্লিউসিএ কর্তৃক বাস্তবায়িত রাইজ আপ প্রকল্প।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) সংস্থার নিজস্ব কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সিবিও ,এনজিও প্রতিনিধি ও যুব নারীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তাদের এ কার্যক্রম তুলে ধরেন।
ওয়াইডাব্লিউসিএ সাভার’র সাধারন সম্পাদক এ্যানজেলা সুইটি মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে.এম.শহীদুজ্জামান, বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন এর সাধারন সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ, এ্যাবাক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাসনাইন জিসান,অ্যাডভোকেট ফারহান ইসলাম, কারিতাসের ফরিদ আহমেদ খান,টিআইবির এরিয়া ম্যানেজার রাশিদুজ্জামান লিটন প্রমুখ।
অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে বাংলাদেশ সহ মোট ৯ টি দেশের যুব নারীদের নিয়ে কাজ করছে রাইজ আপ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১৮-৩০ বছর বয়সী ৬০০০ যুব নারীদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন প্রশিক্ষন ও দক্ষতা উন্নয়ন কার্য়ক্রম পরিচালিত হচ্ছে ।
সকল জড়তা, ভীরুতা ও পিছুটানকে উপেক্ষা করে আগামীতে সম্মুখে এগিয়ে যাবে বাংলাদেশের সকল যুব নারী। বিশ্ব নেতৃত্বে স্থান করে নিবে তাদের কেউ কেউ এমনটাই প্রত্যাশা বাস্তবায়নকারী সংস্থাটির। তবে ২০৩৫ সালের মধ্যে ১০ লক্ষ যুব নারী এবং কন্যাশিশু, পরিবার এবং সমাজের ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনার মাধ্যমে ন্যায় বিচার,নারী পুরুষের সমমর্য়াদা,যুদ্ধ ও নির্য়িাতনমুক্ত পৃথিবী গড়তে সকলকে অর্ন্তভুক্ত করার পরিকল্পনা আছে ওয়াইডাব্লিউসিএ’র।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments