ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের কুমারশীল মোড়ে আল শিফা সেন্টার নামক এই ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করা হয়। এখন থেকে এই প্রতিষ্ঠানে সকল রোগের ভ্যাকসিন পাওয়া যাবে।
প্রধান অতিথি হিসেবে ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’র সভাপতি আজিজুল হক। ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি সম্পাদক মোজাম্মেল হক, ইনসেপটা ভ্যাকসিন চট্টগ্রাম ডিভিশনের ভ্যাকসিন চিফ মোঃ আমিনুল ইসলাম, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আল শিফা ভ্যাকসিন সেন্টারের কর্ণধার এইচ.এম মুরাদ। দোয়া পরিচালনা করেন মদিনা জামে মসজিদের খতিব মাওলানা জুনায়েদ আয়ুবী।
বক্তারা বলেন, ভ্যাকসিন সেন্টারের উদ্বোধনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সেবার নবদিগন্তের সূচনা হয়েছে। ভ্যাকসিন সেন্টারের তাপ নিয়ন্ত্রণের বিষয়টি ও অভিজ্ঞ নার্সের মাধ্যমে মানুষকে যেন ভ্যাকসিন প্রদান করার বিষয়টি বিশেষ ভাবে খেয়াল রাখার আহবান জানান। পরে অতিথিরা ফিতা কেটে আল শিফা ভ্যাকসিন সেন্টারের শুভ উদ্বোধন করেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments