চট্টগ্রাম অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশু বা মানুষেরা সমাজের বোঝা তো নয়ই, বরং তারা তাদের কর্মক্ষমতা দিয়ে সমাজকে সম্মৃদ্ধ করতে পারে। তিনি বলেন, ‘শারীরিকভাবে চ্যালেঞ্জে পড়া এসব শিশু ও মানুষ আমাদের বোঝা নয়, তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি, আমরা মনে করি তারা আমাদেরই একজন- আর এটাই সবচেয়ে বড় কথা।কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২’- এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা বলেন, শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন এসব শিশু ও মানুেষরা সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তারা এই সমাজেরই অংশ। তারা এই রাষ্ট্রেরই সন্তান- একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে হবে এবং সকলের এটা মনে রাখা উচিৎ যে- তারা আমাদেরই সন্তান।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিনও এ সময় বক্তব্য রাখেন।
ফাইনাল ম্যাচে, স্বাগতিক বাংলাদেশ দল ভারতকে নয় ইউকেটে পরাজিত করে।
প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি দেশে শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন মানুষ ও শিশুদের জন্য ক্রীড়াসংশ্লিষ্ট ১০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হবে বলেও ঘোষণা দেন। তিনি বিজয়ী দলের সকল খেলোয়ার ও কর্মকর্তাকে অভিনন্দন জানান।
পরে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মো. জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স-আপ ভারতীয় দলকে পুরস্কার হস্তান্তর করেন।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২৭ মার্চে শুরু হওয়া টুর্নামেন্টটিতে ভারত, নেপাল, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশ গ্রহণ করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments