স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জনাব নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে মোট ৪১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মো. ইসমাইল জবিউল্লাহ।
কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেগম সেলিমা রহমান ও জনাব শামসুজ্জামান দুদু। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দলের সিনিয়র নেতা, সাবেক সংসদ সদস্য, আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন—
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর (অব.) ফজলে এলাহী আকবর, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, মিসেস আফরোজা আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments