পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সোহাগদল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তাজিম (২৮) এবং তার মা রেহানা বেগম (৫০)। এর মধ্যে তাজিমকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে লাশ গুমে সহযোগিতার দায়ে রেহানা বেগমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রেহানা বেগম আদালতে উপস্থিত থাকলেও তাজিম পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে বয়ারহুলা মোটরসাইকেল স্ট্যান্ড থেকে মিলন বাহাদুরকে ভাড়ায় নিয়ে যায় তাজিম ও আরেক যুবক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। দুই দিন পর, ১২ ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন মিলনের বাবা শাহাদাত বাহাদুর। পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, হত্যার পর তাজিম তার মায়ের সহায়তায় লাশটি গুম করে। এ ঘটনায় নিহতের বাবা শাহাদাত বাহাদুর পাঁচজনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে রায় ঘোষণার সময় আদালত অপর দুই আসামিকে খালাস দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন জানান, মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করে এবং পরে তার লাশ গুম করে। তিনি বলেন, পুলিশ মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments