রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় চাখারের কালিরবাজারে অভিযান চালিয়ে নয়ন মোল্লা (৩০) নামের চিহৃিত এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের ফারুক মোল্লার ছেলে। ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজার এলাকায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নয়ন মোল্লাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই দিন থানার উপ-পরিদর্শক আল- মামুন বাদী হয়ে তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ১৫ এপ্রিল শনিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। থানা সুত্রে জানা গেছে চিহৃিত মাদক কারবারী নয়ন মোল্লার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments