সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় একজনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।
রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন। বাকী আসামীরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments